এবার কোরবানির চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “অন্য যেকোনো বছরের তুলনায় এবার বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।”
তিনি বলেন, “যেসব জায়গায় চামড়া জড়ো করা হয়, সেখানে সার্বক্ষণিক আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোন উপায় নেই, যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারাও ভালো দাম পাবেন।”
এ সময় তিনি চামড়া ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে খোলামেলা কথা বলেন।
ঢাকা/সাব্বির/রাজীব
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু