ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে লেগুনায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৯ মে ২০২৬  
চট্টগ্রামে লেগুনায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ৩০

দুর্ঘটনাকবলিত বাস

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া সেতু এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাকে মুখোমুখি ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এ দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেছেন, “দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫-৩০ জনকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।”

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়