ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৬
ফজলুল হক মুসলিম হল: শতবর্ষের ঐতিহ্য ও সংগ্রামের মহাকাব্য
কার্জন হলের লাল ইটের আভিজাত্য পেরিয়ে একটু এগোলেই চোখে পড়বে একটি বিশালাকার তোরণ। তার ওপাশেই দাঁড়িয়ে আছে বাঙালির গর্ব ও ইতিহাসের এক নিরব সাক্ষী ফজলুল হক মুসলিম হল। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু হয়েছিল, এটি তার ঠিক পরবর্তী পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সংযোজন।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১৫:৩৪
‘দল দীপশিখা’র ভিন্ন আয়োজন
অমর একুশে বইমেলা ২০২৬-এর মূল কেন্দ্রবিন্দু বাংলা একাডেমি প্রাঙ্গণ। এবারের মেলায় এই ঐতিহ্যবাহী চত্বরে পাঠকদের বিশেষ আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছিলো ছাত্রদল পরিচালিত সৃজনশীল প্ল্যাটফর্ম ‘দল দীপশিখা’র স্টল।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৭:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার: প্রজন্মের আলোকবর্তিকা
শহরের যান্ত্রিক কোলাহল, শাহবাগের যানজট আর টিএসসির চায়ের কাপের আড্ডা—সবকিছুর সমান্তরালে এক শান্ত, গম্ভীর ও ধ্রুপদী অস্তিত্বের নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার’। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলা ভবন ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় যে লাল ইটের দালানটি দাঁড়িয়ে আছে, সেটি কেবল একটি গ্রন্থাগার নয়; সেটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত মহাফেজখানা।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৫:৫৫
গেস্টরুম–গণরুম নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতার উদ্যোগ ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘ দেড় দশক ধরে চলা গেস্টরুম ও গণরুম নির্যাতনের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক একটি স্মৃতি লিখন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৪:১৮
ঢাবিতে রাজশাহী শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (রাসা), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসিফ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে ওরফিয়া সাফরিন।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৩:১২
ঢাবির কলাভবন: ইতিহাসের জীবন্ত সাক্ষী
সকালবেলার নরম রোদ যখন অপরাজেয় বাংলার ওপর দিয়ে ঠিকরে পড়ে কলাভবনের দেয়ালে, তখন চারপাশ যেন এক মায়াবী আবহে ভরে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এই ভবনটি কেবল শিক্ষার্থীদের ক্লাসরুম নয়; বরং এটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত মহাফেজখানা।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৮:৪৯
টিএসসির মোড়ে অতন্দ্র প্রহরী মঈন হোসেন রাজু
১৯৯২ সালের এই দিনে বসন্তের এক উত্তপ্ত দুপুরে অস্ত্রের ঝনঝনানি আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। সেই অস্থির সময়েই সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণ মঈন হোসেন রাজু। তার আত্মত্যাগের তিন দশক পেরিয়ে গেলেও আজও টিএসসির মোড়ে সগৌরবে দাঁড়িয়ে থাকা ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’ শিক্ষার্থীদের সাহস জোগায়।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৫:০৫
‘জিয়া পরিবারের প্রতি আমার অঙ্গীকারে কোনো সংশয় বা দ্বিধা ছিলো না’
জিয়া পরিবারের প্রতি রাজনৈতিক অঙ্গীকার সবসময়ই ছিল অকৃত্রিম ও নির্ভেজাল, সেখানে কখনো সংশয় বা দ্বিধার জায়গা তৈরি হয়নি, এমন অনুভূতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৪:১০
শিগগিরই তারেক রহমানের সিদ্ধান্তেই আসবে নতুন নেতৃত্ব: জিসান
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মমিনুল ইসলাম জিসান বলেন, “প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটি গঠনের বিষয়েও তিনি শতভাগ গুরুত্ব দিচ্ছেন। তার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ঈদের আগে অথবা পরে, যখনই তিনি সিদ্ধান্ত নেবেন, তখনই কমিটি গঠন করা হবে ।”
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৩:১৩
আজিমপুরে ঢাবির নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগ থানার আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. এনায়েত উল্লাহ (৩৬) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৩
টিএসসিতে ২ নারীকে লাঞ্ছনা, ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
টিএসসি এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দুই ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১৯:২২
ছাত্রদলে ‘সিলেকশন’ নয়, ‘ইলেকশনে’ নেতৃত্ব নির্বাচনের আভাস
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নেতৃত্বে দীর্ঘদিন ধরে ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠনের প্রচলন থাকলেও এবার কাউন্সিলের মাধ্যমে ভোটে নেতৃত্ব নির্বাচনের আলোচনা জোরালো হয়েছে।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১৭:৩১
‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, ১০ জনের নামে থানায় মায়ের অভিযোগ
‘ছাত্রলীগ’ সন্দেহে মারধর ও ছিনতাইয়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলের মা শাহবাগ থানায় অভিযোগ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১৪:২৯
ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার, ৯ মার্চ ২০২৬, ১৪:৩৬
ঢাবি শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মারধর, অভিযুক্ত ছাত্রশক্তির নেতাকর্মী
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে রবিবার (৮ মার্চ) মধ্যরাতে আটক করে কয়েক দফায় মারধরের অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
সোমবার, ৯ মার্চ ২০২৬, ১৪:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
পাঠকপ্রিয়





















