ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

এ কে এম ফয়জুল ইসলাম, এসইউবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৯ জানুয়ারি ২০২২  
এসইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

শীতে কষ্টে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) ধানমণ্ডি প্রধান ক্যাম্পাসের সামনে কম্বল বিতরণ করা হয়। 

আরো পড়ুন:

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিসের ডিন অধ্যাপক আলী হাসান উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণের পাশাপাশি কয়েকটি এতিমখানাতেও কম্বল পাঠিয়েছেন তারা।

অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যসোসিয়েশনের পক্ষ থেকে শরীফুল ইসলাম, আরজু আহমেদ, সিরাজুল ইসলাম, সুজিত রঞ্জন, ফয়জুল ইসলাম, জহিরুল হক, মাহমুদুল হাসান, মমিনুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, আকিদুল ইসলাম, শাবনূর আক্তার, খায়রুজ্জামান, তানভীর আলম, নজরুল ইসলাম, শিশির মাহমুদ, আমিনুল ইসলাম, রাজীব সাহা, মোহাম্মদ জাহিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামীতে সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যক্রম হাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নবগঠিত কমিটি।

নাবিল/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়