ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২০ আগস্ট ২০২৪  
সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২৩ সা‌লের ৩১ ডি‌সেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরী‌ক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পা‌নি‌টির প‌রিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়েরপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ১.৯৩ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৬২ টাকা।

তথ্য ম‌তে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়