ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রীণ ফাইন্যান্সিংয়ে তিন প্রতিষ্ঠানের সমঝোতা

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
গ্রীণ ফাইন্যান্সিংয়ে তিন প্রতিষ্ঠানের সমঝোতা

এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্সিং সলিউশন (ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬) বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে টাইগার নিউ এনার্জি এবং এক্সপার্ট সলিউশনস লিমিটেড-এর একটি কৌশলগত পরামর্শমূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং এক্সপার্ট সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় টাইগার নিউ এনার্জির গ্রাহকেরা এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্সিং বিষয়ে কমিউনিটি ব্যাংক থেকে আর্থিক অন্তর্ভুক্তি, পরামর্শ ও সহযোগিতামূলক বিভিন্ন সেবা পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাইগার নিউ এনার্জির কান্ট্রি ডিরেক্টর নাফিউর রহমান ও হেড অব অপারেশন মো. তারেকুল কবির; এক্সপার্ট সলিউশনস লিমিটেডের পরিচালক অজয় কুমার পাল ও টেকনিক্যাল ডিরেক্টর মো. ফিরোজ আল মোজাহিদ খান; গ্রীণ ইঞ্জিন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মানারাত মাহফুজা।

এছাড়া, কমিউনিটি ব্যাংকের হেড অব আরএমডি, সিআরএম ও স্যাম হাসি রানী বেপারী; সিআইটিও ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডির কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়