ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বদলে গেল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
বদলে গেল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম

ফাইল ফটো

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।

সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার সম্মতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়