জিপিএইচ ইস্পাতের লোকসান পড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানি আগের বছরের একই সময়ের চেয়ে লোকসানে পড়েছে।
রবিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই, ২০২৫ থেকে মার্চ, ২০২৬ পর্যন্ত) নয় মাসে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি লোকসানে পড়েছে।
শুধু তৃতীয় প্রান্তিকে (২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) কোম্পানির শেয়ার প্রতি লোকসান ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির লোকসান বেড়েছে।
৩১ শে মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৪ পয়সা।
ঢাকা/নাজমুল/রফিক
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান