ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ ও গ্রীষ্ম উপলক্ষে আকর্ষণীয় অফার ও সুবিধা

৭ শতাধিক আউটলেটে ইলেকট্রনিক্স পণ্যের সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৪ মে ২০২৬   আপডেট: ২০:২৭, ২৪ মে ২০২৬
৭ শতাধিক আউটলেটে ইলেকট্রনিক্স পণ্যের সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজা দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ওয়ালটন প্লাজার আউটলেটগুলো গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য নিয়ে সজ্জিত হয়েছে। গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে নানান আকর্ষণীয় অফার ও সুবিধা।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেছেন, ‍‍“গ্রীষ্মকালে এবং ঈদের আগে গ্রাহকদের চাহিদা মেটাতে দেশব্যাপী আমাদের আউটলেটগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে পুরোপুরি প্রস্তুত।”

আরো পড়ুন:

তিনি বলেন, “উৎসবের এই কেনাকাটার মৌসুমে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে ৭০০-এর বেশি ওয়ালটন প্লাজা আউটলেটে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের সরঞ্জাম, স্মার্টফোন, ল্যাপটপ, হোম ও ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস মজুত করা হয়েছে।”

মোহাম্মদ রায়হান উল্লেখ করেন, দেশব্যাপী ওয়ালটন প্লাজা আউটলেটগুলো থেকে পণ্য কেনার সময় গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা উপভোগ করতে পারবেন।

তিনি বলেন, “এই ঈদে আমাদের গ্রাহকদের জন্য একটি সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা সেরা পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, “ওয়ালটন প্লাজায় নগদের পাশাপাশি সহজ শর্তে কিস্তি ও বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধায় পণ্য বিক্রয় করে থাকে।”

ওয়ালটন প্লাজা কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের সহজ শর্তে কিস্তিতে পণ্য প্রদানের পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে প্রতিনিয়ত। সারা দেশে ৭ শতাধিক প্লাজার মাধ্যমে এসব সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে প্রত্যেক কিস্তিক্রেতা গ্রাহককে বিশেষ সুরক্ষা কার্ড প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিস্তিক্রেতা সুরক্ষা কার্ডধারিগণ সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধা পাচ্ছেন। কিস্তিক্রেতা সুরক্ষানীতির আওতায় ওয়ালটন প্লাজা গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে। পাশাপাশি গ্রাহকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ালটন প্লাজার রয়েছে নিজস্ব টেলিমেডিসিন সেবা, যেখানে নিয়োজিত আছেন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ। সারা দেশের প্রতিটি প্লাজায় কর্মরত ৭ শতাধিক হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারের সহায়তায় সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

এছাড়াও সারা দেশের বিভিন্ন প্লাজার নিজস্ব উদ্যোগে বছরজুড়ে পরিচালিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়