ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৭.৪১ শতাংশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সেরা স্থানটি দখল করে রেখেছে বেক্সিমকো লিমিটেড। গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৭.৪১ শতাংশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গেলো সপ্তাহে বেক্সিমকোর ২৯৫ কোটি ৬৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৯.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।
ফরচুন সুজ গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৬.৩৩ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ২৫২ কোটি ৩৭ লাখ ৯১ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২৫.৬০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৩২ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনের ৩.৩৩ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১০৪.৫০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, সাইফ পাওয়ারটেক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এনএফ/কেআই