ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে বিডি থাই ফুডের শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৮ ডিসেম্বর ২০২৫  
কারণ ছাড়াই বাড়ছে বিডি থাই ফুডের শেয়ারদর

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তপক্ষ।

সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৩ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৮.৯০ টাকায়। আর ৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৬.৭০ টাকায়। অর্থাৎ এই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৭.৮০ টাকা বা ৮৭.৬৪ বেড়েছে। এই ভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়