ইউনাইটেড পাওয়ারের নতুন চেয়ারম্যান নিয়োগ
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগ সম্পন্ন করেছে।
সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, যা তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। সর্বশেষ, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৫২ শতাংশ শেয়ার আছে।
ঢাকা/এনটি/ইভা