ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এইচএসসিতে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:০৩, ৮ নভেম্বর ২০২২
এইচএসসিতে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন: তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক বিদ্বেষমূলক’ প্রশ্ন রাখার ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে যশোর শিক্ষা বোর্ড। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আহসান হাবীব এ তথ্য জানান।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কে এম রব্বানীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম ও উপ-কলেজ পরিদর্শক মদন মোহন দাস। কমিটিকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্তে কমিটির সুপারিশ বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন
এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: প্রশ্ন প্রণেতা ও মডারেটররা চিহ্নিত

এইচএসসির প্রশ্নে ‘সাম্প্রদায়িক বিতর্ক’, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
 

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়