ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুধু নগ্নতা নয় দেখুন ‘পার্চড’-এর কাহিনি (ভিডিও)

ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধু নগ্নতা নয় দেখুন ‘পার্চড’-এর কাহিনি (ভিডিও)

বিনোদন ডেস্ক : রাধিকা আপ্তের নগ্ন দৃশ্যের কারণে অনেকদিন ধরেই আলোচনায় বলিউডের ‘পার্চড’ সিনেমাটি নিয়ে। মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল সিনেমাটির একটি নগ্ন দৃশ্য, যেখানে রাধিকা আপ্তের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল আদিল হুসেনকে। এমনকি দৃশ্যটি পর্নোগ্রাফি হিসেবে বিক্রি হয়েছে বাজারে।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমার ট্রেইলার। পর্নো দৃশ্যটির চেয়ে অনেক ভালো কিছু যে রয়েছে সিনেমাটিতে তা ট্রেইলার থেকেই বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, ট্রেইলার থেকে আভাস পাওয়া যায়, কেন সিনেমাটি একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে। ট্রেইলার শুরু হয়েছে বিভিন্ন সামাজিক ঝামেলাকে কেন্দ্র করে। বিধবা ও যৌনকর্মীর বিবাদকে দেখানো হয়েছে সিনেমাটির গল্পে। এছাড়া রয়েছে বিবাহ পরবর্তী ধর্ষণের মতো ঘটনা।

 

গুজরাটের একটি গ্রামকে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। মূলত চারজন মহিলাকে কেন্দ্র করে সিনেমাটি। এদের মধ্যে কেউ বিধবা, কেউ স্বামীর দ্বারা অবহেলিত, কেউ যৌনকর্মী কিন্তু প্রত্যেকেই পুরুষতান্ত্রিক সমাজের অন্তর্গত। যেখানে স্বাধীন মত প্রকাশ করার কোনো ক্ষমতা নেই তাদের। কম বয়সে বিধবা হওয়ার জন্য সমাজের কাছে কথা শুনতে হয় কাউকে, আবার কাউকে রোজ রাতে স্বামীর কাছে মার খেতে হয়।

 

শত সমস্যার মধ্যেও তাদের বেঁচে থাকা ও লড়াই করার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিদিনের সমস্যার মধ্যেও নিজেদের ভালো রাখার জন্য কিছু পন্থা খুঁজে নিয়েছেন তারা। রাধিকা আপ্তে, তন্নিষ্ঠা চ্যাটার্জি, আদিল হুসেন, অদিতি গুপ্তা ও সুরভিন চাওলাকে দেখা গেছে ট্রেইলারে। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয় দেবগন। পরিচালনা করেছেন লিনা যাদব। ২৩ সেপ্টেম্বর বলিউডে মুক্তি পেতে যাচ্ছে পার্চড।

 

ট্রেইলার:

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়