ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বাহুবলি সিনেমার কারণে এটা সম্ভব হয়েছে’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাহুবলি সিনেমার কারণে এটা সম্ভব হয়েছে’

আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। চলতি বছরের শুরুতে মুক্তি পায় তার ভাগমতি সিনেমাটি। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পায় এটি।

শোনা যাচ্ছে, আরো একটি হরর-থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করবেন আনুশকা। আর এতে তার সঙ্গে কয়েকজন হলিউডের অভিনয়শিল্পীকেও দেখা যাবে। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক কনা ভেঙ্কট বলেন, ‘হ্যাঁ, এটির বেশিরভাগ শুটিং যুক্তরাষ্ট্রে হবে। হরর-থ্রিলার ঘরানার সিনেমাটিতে আনুশকা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এতে কয়েকজন হলিউডের অভিনয়শিল্পীও থাকবেন।’

সিনেমাটিতে হলিউড অভিনয়শিল্পীদের অভিনয়ের জন্য রাজি করানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বাহুবলি সিনেমার কারণে এটা সম্ভব হয়েছে। যখন আমি তাদের বলি আনুশকা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আর তিনি বাহুবলি সিনেমাতে অভিনয় করেছেন, তখন তারা রাজি হয়ে যান। তারা সবাই বাহুবলি দেখেছেন, তারপর থেকেই আনুশকাকে চেনেন এবং তার সঙ্গে কাজ করতে ভীষণ আগ্রহী।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়