ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঐশীর গর্জন

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঐশীর গর্জন

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রথমবারের মতো গণসংগীতে কণ্ঠ দিলেন ঐশী।

ভালোবাসা দিবস উপলক্ষে রাজনীতি, প্রেম ও বিরহের সমন্বয়ে ‘আদা সমুদ্দুর’ শিরোনামে নাটক নির্মাণ করছেন রাইসুল তমাল। এতে তিনটি গান থাকছে। সম্প্রতি ওমর ফারুক বিশালের কথায় মুরাদ নূরের সুরে ‘গর্জন’ শিরোনামের গানে কণ্ঠ দেন ঐশী। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

ঐশী বলেন, ‘সমসাময়িক রাজনীতি নিয়ে এই প্রথম কোনো গণসংগীত গাইলাম। নাটকের গল্প, গানের কথা ও সুর আমার মন কেড়েছে। গর্জনে ফিরে আসুক সুস্থ ধারার রাজনীতি।’

‘আদা সমুদ্দুর’ নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ, আনোয়ার হোসেন প্রমুখ। আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি। পরে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল এটি মুক্তি পাবে।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়