‘বাচ্চাদের ছবি তুলবেন না’
বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এ তারকা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। জন্মের পরপরই তারকা বনে গিয়েছে তৈমুর। এই ক্ষুদে তারকা ঘরের বাইরে এলেই পাপারাজ্জিদের ক্যামেরার কবলে পড়ে। এ নিয়ে ছোট্ট তৈমুরকে রেগে যেতেও দেখা গেছে।
অন্যদিকে বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২০১৫ সালে মিরা রাজপুতকে বিয়ে করেন তিনি। এ দম্পতির মিশা ও জেইন নামে দুই সন্তান রয়েছে। তৈমুর আলী খান ক্ষুদে তারকা বনে গেলেও শহিদ-মিরা দম্পতির সন্তান অনেকটা অন্তরালে রয়ে গেছে। মাঝে মধ্যে মিশা ও জেইনের ছবি প্রকাশ্যে আসলেও পাপারাজ্জিদের ক্যামেরায় তারা বন্দি হোক এমনটা চান না মিরা। ঘরের বাইরে এলেই পাপারাজ্জিরা ছবি তুলতে চায়, কিন্তু বিষয়টি নিয়ে বিরক্ত মিরা।
পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মিরা যখন মিশা ও জেইনকে নিয়ে বের হন, তখন পাপারাজ্জিরা তাদের ছবি তোলার চেষ্টা করেন। মিশা-জেইন ছবি তুলতে চাইলেও অধিকাংশ সময় মিরা চেষ্টা করেন তাদেরকে ক্যামেরা থেকে দূরে রাখার। সম্প্রতি বিষয়টি নিয়ে খুব বিরক্ত প্রকাশ করেছেন মিরা। তারপর মিরা তার দেহরক্ষীকে বিষয়টি থামাতে বলেন। এক পর্যায়ে সন্তানদের নিয়ে গাড়িতে উঠার সময় মিরা বলেন, ‘বাচ্চাদের ছবি তুলবেন না’।
ডেকান ক্রনিকলকে এক পাপারাজ্জি বলেন, ‘‘আমাকে তিনি (মিরা) বলেন, ‘আপনাকে ছবি তুলতে মানা করেছি তাও আপনি তুলছেন!’ কিন্তু সত্যিকার অর্থে আমরা বাচ্চাদের ছবি তুলিনি। বরং মিরার ছবি তুলছিলাম।’’
অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরাকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার এবং ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর তাদের পুত্র সন্তানের জন্ম হয়।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী