ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুস্থদের পাশে সেই রানু মন্ডল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুস্থদের পাশে সেই রানু মন্ডল

গায়িকা রানু মন্ডল। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি তারকা বনে যান। এরপর তাকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে করোনার এই দুর্যোগে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন এই গায়িকা। এলাকার গরিব-দুস্থদের চাল,ডাল দিয়ে সাহায্য করছেন। নিজের বাড়িতে থেকেই সবাইকে তা বিতরণ করেছেন তিনি। 

এ প্রসঙ্গে রানু মন্ডল জানান, সৃষ্টিকর্তা তাকে অনেক সাহায্য করেছেন। তাই মহামারির এই সময়ে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, ‘যেখানে ভালোবাসা, সেখানেই সৃষ্টিকর্তা। মানুষের সততার ফল কখনো বৃথা যায় না। ভালো কাজ করলে তার সুফল একদিন পাবেই।’

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন রানু মন্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল তার বাস। কিন্তু সেখান থেকে সুযোগ পান বলিউডে। হিমেশ রেশমিয়ার হ্যাপি হার্ডি অ্যান্ড হির সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দিয়ে বিশেষ খ্যাতি পান রানু।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়