ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভালোবাসা দিবসে ‘রোদেলা আকাশ’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসা দিবসে ‘রোদেলা আকাশ’

রাকিব মুসাব্বির

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ১ ফেব্রুয়ারি : সিডি চয়েসের ব্যানারে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাজারে আসছে তরুণ সংগীতশিল্পী ও কম্পোজার রাকিব মুসাব্বিরের চতুর্থ ফিচারিং অ্যালবাম ‘রোদেলা আকাশ’।

অ্যালবামটিতে সম্প্রতি বোরহান বিশ্বাসের লেখা ‘স্বপ্ন ঘুড়ি উড়িয়ে দিলাম তোমার আকাশ পানে...’ শিরোনামে গানের সুর ও সংগীত করেছেন রাকিব মুসাব্বির। দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও হেমা। সিডি চয়েসের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে রাকিব মুসাব্বির বলেন, ‘স্বপ্ন ঘুড়ি উড়িয়ে দিলাম তোমার আকাশ পানে’ রোমান্টিক ঘরানার মজার গান। তাই দু’জন শিল্পীকে দিয়ে গানটি করিয়েছি। তারাও যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

বোরহান বিশ্বাস বলেন, ‘আমি একজন মঞ্চকর্মি হলেও গানেরও লোক। তবে গান লেখা এই প্রথম। টিনেজার উদ্দেশ্য করে গানটি লিখেছি। তাদের গানটি ভালো লাগলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’

 

রাইজিংবিডি / রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়