ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিশু সাব্বিরের বাসায় হোম সার্ভিস দিলেন সারিকা 

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২১  
মিশু সাব্বিরের বাসায় হোম সার্ভিস দিলেন সারিকা 

বর্তমান সময়ের জনপ্রিয় জুটি মিশু সাব্বির ও সারিকা। দুজনই নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ দুজনকে এবার ‘হোমমেইড’ নামে একটি একক নাটকে দেখা যাবে। নাটকটি আগামী ১৭ জানুয়ারি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে। পরে ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

নাটকের গল্পে দেখা যাবে, অর্ণবের পরিবারের সবাই বিদেশে প্রতিষ্ঠিত। দেশের বাড়িতে একমাত্র অর্ণব থাকে। বাড়ির কাজ করার জন্য অনলাইন হোমমেইড সার্ভিস থেকে সারিকাকে নিয়োগ দেয়া হয়। গৃহপরিচারিকা নিতুকে দেখে অর্ণবের বিশ্বাস হয় না এতো স্মার্ট একটা মেয়ে হোমমেইডের কাজ করে! নিতুর চাল-চলন, কথাবার্তা আধুনিক যুগের মেয়েদের মতো। নিতু কাজের অজুহাতে রুটিন চাপিয়ে দেয় অর্ণবের উপর। অর্ণব নিতুর রুটিনে কোণঠাসা হয়ে পড়ে। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।

এতে অর্ণবের ভূমিকায় অভিনয় করেছেন মিশু সাব্বির ও নিতুর ভূমিকায় অভিনয় করেছেন সারিকা।

মিশু সাব্বিরের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। ‘হোমমেইড’ পরিচালনা করেছেন সাখওয়াত মানিক। এতে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, তামিম খন্দকার, জান্নাত, সম্রাটসহ আরো অনেকে।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়