ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কবে মা হচ্ছেন কারিনা, জানালেন রণধীর কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১  
কবে মা হচ্ছেন কারিনা, জানালেন রণধীর কাপুর

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এ নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা।

শুরুতে শোনা গিয়েছিল মার্চে সন্তানের জন্ম দেবেন কারিনা। কিন্তু পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুতেই তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসছে। তবে করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি কারিনার সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। কিছুদিন আগে এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন—এবার সাইফিনার ঘরে আলো করে আসবে মেয়ে সন্তান।

এর আগে ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতিকে নিয়ে এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। তাই সাইফ-কারিনার অনাগত সন্তান নিয়ে পণ্ডিত জগনন্নাথ গুরুজির এই ভবিষ্যদ্বাণী অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন।

এদিকে কারিনা নিজেও মেয়ে সন্তানের ব্যাপারে আগ্রহী। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সন্তান ছেলে অথবা মেয়ে পার্থক্য কী? একজন ছেলে যা করতো আমার মা-বাবার জন্য তার চেয়ে বেশি আমি করেছি।’

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়