ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিশু সাব্বির-তাসনুভা তিশার ‘রুস্তম নাপিত’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১৫ নভেম্বর ২০২২  
মিশু সাব্বির-তাসনুভা তিশার ‘রুস্তম নাপিত’

বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। তার বাতিক হলো সর্বদা চুল দাড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই! কোনো না কোনো উপায়ে সে তার চুল-দাড়ি কাটবেই। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

পরীর মত এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনী মোড় নেয় অন্যদিকে। ডি ফর ড্রামা নামের ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করা এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। 

মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেনসহ অনেকে। নাটকটি আগামী ১৭ নভেম্বর ডি ফর ড্র্যামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে। 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়