জিতি বা হারি গিট্টু খুলবো না: অমিতাভ রেজা চৌধুরী
পাশাপাশি দাঁড়িয়ে পাঁচ ব্যক্তি। তাদের একজন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এ পাঁচজনের কারো গায়ে শার্ট কিংবা টি-শার্ট। পরনে প্যান্ট, তার ওপরে পরেছেন লুঙ্গি। লুঙ্গির পুরো জমিন কাচা হলুদ রঙের। পাড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকার রঙের কিছু কারুকাজ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন; তাতে এমন দৃশ্য দেখা যায়। এ ছবির ক্যাপশনে ‘আয়নাবাজি’খ্যাত পরিচালক লিখেছেন— ‘সবাইকে ব্রাজিলের লুঙ্গি কিনে দিছে। জিতি বা হারি গিট্টু খুলবো না।’
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। ফুটবলের এই বিশ্বযুদ্ধ মাঠে গড়ানোর শেষ মুহূর্তে জমে উঠেছে আলোচনা। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উম্মাদনা; পিছিয়ে নেই বাংলাদেশের সমর্থকরাও। পছন্দের দলের পতাকা, জার্সিসহ বিভিন্ন উপকরণ কেনায় ব্যস্ত সমর্থকরা, যেখানে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
অমিতাভ রেজা চৌধুরী তার এ ছবি ফেসবুকে পোস্ট করার পর জমে উঠেছে আলোচনা। এ পর্যন্ত ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ হাজার। তাতে মন্তব্য করেছেন অনেক তারকাই। এ তালিকায় রয়েছেন— বিজরী বরকতুল্লাহ, জ্যোতিকা জ্যোতি, জামিল হোসেন, রওনক হাসান, নীল হুরেজাহান প্রমুখ।
ঢাকা/শান্ত
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা