ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুক্তির কয়েক ঘণ্টা পরই ক্যাটরিনা-সালমানের ‘টাইগার থ্রি’ অনলাইনে ফাঁস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫২, ১২ নভেম্বর ২০২৩
মুক্তির কয়েক ঘণ্টা পরই ক্যাটরিনা-সালমানের ‘টাইগার থ্রি’ অনলাইনে ফাঁস

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয়েছে সিনেমাটি।

ইন্ডিয়া ডটকম জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে। এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট ওয়েবসাইটে। তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ফাঁস হওয়ায় বক্স অফিসের আয়ে প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন:

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়