ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আপত্তিকর ভিডিও নিয়ে ঐশ্বরিয়া-অভিষেকের মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৩৮, ৩ অক্টোবর ২০২৫
আপত্তিকর ভিডিও নিয়ে ঐশ্বরিয়া-অভিষেকের মামলা

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি তারকাদের কাছে এখন হুমকিস্বরূপ। এ প্রযুক্তি ব্যবহার করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও।  

গত কয়েক বছরে ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন— রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল, আলিয়া ভাট, সানি লিওন প্রমুখ। এবার বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিপফেক বা আপত্তিকর ভিডিও তৈরি করে নেট দুনিয়ায় ছড়ানো হয়েছে। এ নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন এই তারকা যুগল।

আরো পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ভুয়া ও আপত্তিকর ভিডিও সরাতে গুগল ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৬ সেপ্টেম্বর, অভিষেক ও ঐশ্বরিয়া আদালতে প্রায় চার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আদালতের কাছে আবেদন করেছেন, ভবিষ্যতে যেন এমন ভিডিও আর তৈরি বা শেয়ার না করা হয়। মামলার নথিতে শত শত স্ক্রিনশট ও ভিডিও লিংক সংযুক্ত করা হয়েছে। 

এ তারকা দম্পতির অভিযোগ—এসব ভুয়া ভিডিও কেবল তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে না, বরং এগুলো নতুন এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে মিথ্যা তথ্য আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। 

অভিষেক-ঐশ্বরিয়া ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে কফি মগ ও টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে এআই দিয়ে তৈরি করা নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আদালতে জমা দেওয়া ১৫০০ পাতার অভিযোগপত্রে বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউবের লিংক দেওয়া হয়েছে। যেগুলোতে বচ্চন দম্পতির মুখ স্পষ্ট! 

এ মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়