ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধার ঠাকুরের দীঘিতে ১৪৪ ধারা

বাবু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২২ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধার ঠাকুরের দীঘিতে ১৪৪ ধারা

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে একই জায়গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ ডাকায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা প্রশাসন ঠাকুড়ের দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
 
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান বলেন, আনিছুর  রহমান, কল্লোল ও মাহমুদ সরওয়ার মুক্তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দুই গ্রুপ ওই বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় সমাবেশ কর্মসূচী ঘোষণা করে। সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঠাকুরের দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও এর আশপাশের ২০০ গজের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। প্রয়োজনে সময় আরো বাড়তে পারে।
তিনি আরও বলেন, সকলের অবগতির জন্য এরই মধ্যে এলাকায় মাইকিং করা হচ্ছে।

 



রাইজিংবিডি/গাইবান্ধা/২২ নভেম্বর ২০১৪/বাবু/রাজু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়