ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানসিক হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৮ মার্চ ২০২৬  
মানসিক হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ 

রবিবার সকালে হঠাৎ জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করে সেখানে বিরাজমান অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

রবিবার (৮ মার্চ) সকালে হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের জন্য বরাদ্দকৃত সেবা ও পরিবেশের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

আরো পড়ুন:

পরিদর্শনের সময় হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকায় ভরা কক্ষ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তার নজরে আসে। এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।” এ ধরনের অব্যবস্থাপনা দ্রুত দূর করার নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

তিনি বলেন, “দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্বের সংকট রয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনাগত দুর্বলতাও চোখে পড়েছে।” 

তবে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই হাসপাতালকে অন্য সব হাসপাতালের তুলনায় আরো বেশি মানবিক হতে হবে।” রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়