পশ্চিমবঙ্গে ফের তাহলে তৃণমূল সরকার!
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত তৃণমূল ১৯০ আসন ও বিজেপি ৯২ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভায় ২৯৪ আসনের মধ্যে কোনো দল ১৪৭ টিতে জিতলেই সরকার গড়তে পারে।
রোববার (২ মে) ভারতীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। তবে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।
যে কয়টি আসনে এগিয়ে যারা
| পশ্চিমবঙ্গ | আসাম | কেরালা | তামিলনাড়ু | পদুচেরি | |||||
| দল | আসন(২৯২) | দল | আসন(১২৬) | দল | আসন(১৪০) | দল | আসন(২৩৪) | দল | আসন(৩০) |
| তৃণমূল | ১৯০ | বিজেপি | ৮০ | এলডিএফ | ৮৫ | এডিএমকে | ৯৫ | ইউপিএ | ৪ |
| বিজেপি | ৯২ | কংগ্রেস | ৩৯ | ইউডিএফ | ৫১ | ডিএমকে | ১৩৬ | এনডিএ | ১২ |
| জোট | ৩ | অন্যান্য | ২ | বিজেপি | ১ | অন্যান্য | ৩ | অন্যান্য | ১ |
| অন্যান্য | ০ | অন্যান্য | ৩ | ||||||
আরও পড়ুন
## জরিপে এগিয়ে মমতার তৃণমূল, দাবি ছাড়ছে না মোদির বিজেপি
## পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতায় ফেরার ইঙ্গিত
এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ ৩০টি, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০টি, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি, ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ ও সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪টি আসনে ভোট নেওয়া হয়। তবে দুই প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সপ্তম দফায় ৩৬ আসনের পরিবর্তে ৩৪ আসনে ভোট নেওয়া হয়।
ঢাকা/ইভা