ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঞ্জাব প্রদেশের সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩৯, ১২ এপ্রিল ২০২৩
পাঞ্জাব প্রদেশের সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে এ দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেপপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। এই এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চার জন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাথিন্দার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। মনে হচ্ছে না, এটি কোনও জঙ্গি বা সন্ত্রাসী হামলা। অভ্যন্তরীণ কোনো সমস্যাও হতে পারে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়