ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:২৪, ১০ অক্টোবর ২০২৫
শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

মারিয়া কোরিনা মাচাদো

ভেনিজুয়েলায় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল সংগ্রামের স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দেশটির রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।”

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান।

গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়