ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইফতারে রেশমি জিলাপি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১৪ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ইফতারে রেশমি জিলাপি

উপকরণ: মাষকলাই ডাল ২৫০ গ্রাম, চালের গুঁড়া সিকি কাপ, ময়দা সিকি কাপ, চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, গোলাপজল ১ টেবিল-চামচ, ঘি বা তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি:

ডাল ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন খোসা না থাকে। ডাল মিহি করে বেটে নিতে হবে। চালের গুঁড়া ও ময়দা পানি দিয়ে ঘন করে গুলে ডালের সঙ্গে মিশিয়ে ৫-৬ ঘণ্টা ঢেকে রাখতে হবে। মিশ্রণকে ভালোভাবে ফেটিয়ে চিকন ফানেলে ভরে বড় ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে আড়াই প্যাঁচে দিয়ে জিলাপি মাঝারি আঁচে মচমচে করে ভেজে সিরায় দিতে হবে। জিলাপি টসটসে হলে ঝাঁজরিতে করে উঠিয়ে পরিবেশন করতে হবে।

রাইজিংবিডি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়