ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩৫০০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৫০০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে এক সভায় এ তথ্য জানানো হয়।

আগামী ১৯ জানুয়ারি ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে ডিএসসিসি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১৯ জানুয়ারি সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। ডিএসসিসির পক্ষ থেকে অত্র এলাকায় এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৫০১ এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৫ হাজার ১৯০ জন শিশুকে ক্যাপসুল খাওয়াব আমরা। এজন্য ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার কাজ করবেন।

তিনি বলেন, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডের ১৪৮৭টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়াব আমরা। ভিটামিন এ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্উদ্দীনসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি সারা দেশে ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়