ঢাকা জেলা ছাত্রদল সভাপতি জুয়েল গ্রেফতার
জিসান || রাইজিংবিডি.কম
ছাত্রদলের লোগো
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২ জানুয়ারি : ১৮ দলীয় জোটের হরতাল সমর্থনে সাভারে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ মারার অভিযোগে ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল করিম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ঢাকার শের-ই-বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, হরতাল চলাকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। জুয়েল সাভারের শ্যামপুর এলাকার বাসিন্দা।
তিনি আরো জানান, জুয়েলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের নয়টি মামলার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুপুরেই তাকে নয়টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।
রাইজিংবিডি / জিসান / রণজিৎ
রাইজিংবিডি.কম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি