ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুমোদন পেলো চীনের টিকা 

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৩৬, ২৯ এপ্রিল ২০২১
অনুমোদন পেলো চীনের টিকা 

দেশে চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে  এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

মাহবুবুর রহমান বলেন, ‘সিনোফার্মের টিকার ডাটা আমাদের কাছে পাঠানো হয়। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে যাচাই-বাছাই করেছি। আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। তারা টিকাটি বিশ্লেষণ করে দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।’ 

এর আগে ২৭ এপ্রিল রাশিয়ার করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য সুপারিশ করে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়