ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আহত হাতিটি বন বিভাগের হেফাজ‌তে, চল‌ছে চি‌কিৎসা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৪ অক্টোবর ২০২৪  
আহত হাতিটি বন বিভাগের হেফাজ‌তে, চল‌ছে চি‌কিৎসা

কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে ১৩ অক্টোবর রাতে ট্রেনের ধাক্কায় আহত বন্য মাদি হাতিটিকে বন বিভাগের হেফাজ‌তে নেওয়া হয়েছে। হাতিটির সুচিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করে‌ছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসাদলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডা.বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, ঘটনাস্থলের কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে ওখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়