ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা 

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির নেতারা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরো পড়ুন:

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়