ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৮ মার্চ ২০২৬  
কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে হত্যা করা হয়।

কুষ্টিয়ার জেলা শহরে সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ মার্চ) দুপুরে শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

নিহত সাগরের খালাত ভাই তৌফিল ইসলাম বলেন, ‘‘ঘটনার কিছুক্ষণ আগে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’’ 

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়