ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী-সন্তান

নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী-সন্তান

কোকোর কবর জিয়ারতের সময় তার স্ত্রী-সন্তানেরা

নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেছেন। মালয়েশিয়া এয়ার লাইন্সের একটি বিমানে সোমবার দুপুরে ঢাকা ত্যাগ করেন তারা।

 

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৭ জানুয়ারি কোকোর মরদেহের সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়ে দেশে এসেছিলেন।

 

জাহিয়া ও জাফিয়া মালয়েশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। সেখানে পরীক্ষা থাকায় তারা ফিরে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

 

 

 

রাইজিংবিডি/৩ ফেব্রুয়ারি ২০১৫/নওশের/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়