ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছবিতে রাশমিকা-বিজয়ের বিয়ের নানা মুহূর্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবিতে রাশমিকা-বিজয়ের বিয়ের নানা মুহূর্ত

নানা নাটকীয়তা ও দীর্ঘ অপেক্ষার পর সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা বিজয়কে লিখেছেন—“আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।” 

আরো পড়ুন:

বিজয়-রাশমিকার বিয়েতে ছিল রাজকীয় আবহ, কড়া গোপনীয়তা, ঐতিহ্যবাহী আচার আর তারুণ্যের উচ্ছ্বাস। সবকিছু মিলিয়ে আয়োজনটি ছিল রূপকথার গল্পের মতো। গতকাল ভোরের শান্ত আবহে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। তেলেগু রীতি অনুযায়ী প্রথমে গণেশপূজা ও পূর্বপুরুষদের স্মরণ করে মঙ্গলাচরণ করা হয়।  

এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় ‘সপ্তপদী’—সাতটি প্রতীকী পদক্ষেপ, যা দাম্পত্য জীবনের সাতটি অঙ্গীকারের প্রতীক। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে বর-কনে অগ্নি প্রদক্ষিণ করেন। মালাবদল, কন্যাদান ও আশীর্বাদের মধ্য দিয়ে সম্পন্ন হয় সকালের পর্ব। ঐতিহ্য অনুযায়ী, পরিবার-পরিজনের প্রবীণ সদস্যরা নবদম্পতির কপালে কুমকুম ও হলুদ ছুঁইয়ে আশীর্বাদ জানান। 

এদিন বিকালে কোভাডা রীতি মেনে বিয়ের দ্বিতীয়পর্ব সম্পন্ন করেন রাশমিকা-বিজয়। কর্ণাটকের কোডাগু অঞ্চলের এই ঐতিহ্যে পোশাক, সংগীত ও আচার-অনুষ্ঠানে থাকে আলাদা বৈশিষ্ট্য। কনের পারিবারিক শিকড়কে সম্মান জানিয়ে এই পর্ব সাজানো হয়। কোডাভা সংস্কৃতিতে পারিবারিক প্রবীণদের উপস্থিতি ও আশীর্বাদ বিশেষ গুরুত্ব পায়; সে অনুযায়ী দুই পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের কেন্দ্র করেই সম্পন্ন হয় এই অনুষ্ঠান। 

ভিন্ন দুটি সাংস্কৃতিক ধারার এই মিলন বিয়েটিকে অন্য মাত্রা দিয়েছে। একদিকে তেলেগু আচার, অন্যদিকে কোডাভা ঐতিহ্য—দুটোর সমন্বয়েই পূর্ণতা পায় বিজয়-রাশমিকার ভালোবাসা। 

উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামি তারকারা উপস্থিত থাকবেন। কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিজয়-রাশমিকা জানান, শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এরপরই শুরু হয় ‘বিরোশ’ জুটির বিয়ের কাউন্টডাউন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়