ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয়: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৫ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয়: খন্দকার মোশাররফ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও নীতি এ দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরো পড়ুন:

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। আজ তার শূন্যতা দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে।”

তিনি আরো বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেশপ্রেম আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও জনগণের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং দাউদকান্দি উপজেলা, পৌর ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

ঢাকা/মো. আলী/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়