আরবি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে র্যালি
শাহীন রহমান || রাইজিংবিডি.কম
পাবনায় আরবি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে র্যালি
পাবনা প্রতিনিধি : আরবি হিজরি সনের প্রথম দিন পয়লা মহররমকে স্বাগত জানিয়ে র্যালি করেছে পাবনা জামেয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
শহরবাসীকে শুভ আরবি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনকে ফুল দিয়ে আরবি নববর্ষের শুভেচ্ছা জানান মাদ্রাসার পরিচালক আবুল কালাম আজাদ ও সভাপতি সাংবাদিক এ বি এম ফজলুর রহমান।
শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন হাফেজ এনামুল হক।
রাইজিংবিডি/পাবনা/১৫ অক্টোবর ২০১৫/শাহীন রহমান/টিপু/এএন
রাইজিংবিডি.কম
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা