ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসএফের গুলিতে আহত যুবক মারা গেছে

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএফের গুলিতে আহত যুবক মারা গেছে

বগুড়া প্রতিনিধি : জয়পুরহাটে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুরুতর আহত যুবক সায়েম (৩৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা গেছেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

 

জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের দূগর ক্যাম্প এলাকায় বিএসএফের গুলিতে পাঁচ বাংলাদেশি আহত হন। আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় সায়েমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

 

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) এসআই শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

রাইজিংবিডি/বগুড়া/১৮ সেপ্টেম্বর ২০১৫/একে আজাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়