ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আফ্রিদিকে টপকে ওয়াসিমের অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৪ মে ২০২৪  
আফ্রিদিকে টপকে ওয়াসিমের অনন্য কীর্তি

পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে হটিয়ে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। সেই সঙ্গে তিনি পেছনে ফেলেছেন নামিবিয়ার জেরার্ড এরাসমাসকে। নারীদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

সোমবার (১৩ মে) গত মাসের পুরুষ ও নারী সেরা ক্রিকেটারের নাম নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। ওয়াসিমই আরব আমিরাতের প্রথম ক্রিকেটার যিনি আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হলেন।

আরো পড়ুন:

এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ওয়াসিম। এই ব্যাটসম্যান বলেন, ‘আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ অ্যাওয়ার্ড জেতা অনেক সম্মানের। সারা বিশ্ব থেকে পুরস্কার জয়ীদের অভিজাত তালিকায় যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

ওমানে অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপে আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাট হাতে বড় অবদান অধিনায়ক ওয়াসিমের। টি-টোয়েন্টি সংস্করণের ওই টুর্নামেন্টে গত মাসে ৬ ইনিংসে ৪৪.৮৩ গড়ে তিনি করেন ২৬৯ রান। তারই স্বীকৃতি পেলেন এবার।

এসিসি প্রিমিয়ার কাপে বাহরাইনের বিপক্ষে ৪০ বলে ৬৫, ওমানের বিপক্ষে ২৫ বলে ৪৫ ও কম্বোডিয়ার বিপক্ষে ১৮ বলে ৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেন ওয়াসিম। ফাইনালে ওমানের বিপক্ষে করেন ৫৬ বলে খেলেন ১০০ রানের ইনিংস। টুর্নামেন্টেরও সেরা হন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।

মেয়েদের সেরা হতে ম্যাথিউস পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে।তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক। এর আগে জিতেছিলেন ২০২১ সালের নভেম্বরে ও ২০২৩ সালের অক্টোবরে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়