ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেফটেন্যান্ট কর্নেল লতিফ মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
লেফটেন্যান্ট কর্নেল লতিফ মারা গেছেন

বিকেএসপির সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

সাবেক এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন তিনি। বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার বারিধারা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সামরিক কবরস্থানে সমাহিত করা হবে মরদেহ।

আরো পড়ুন:

বাংলাদেশের স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন আব্দুল লতিফ খান। সামরিক ক্যারিয়ারে তিনি লেফটেন্যান্ট কর্নেলের পদে অধিষ্ঠিত হওয়ার পর, বাংলাদেশের ক্রিকেট প্রশাসনেও সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। ২০০৩ সালে অস্ট্রেলিয়া ও পাকিস্তান সফর এবং ২০২৫ সালে ইংল‌্যান্ড ও শ্রীলঙ্কা সফরের ম‌্যানেজার ছিলেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় এবং বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সময় ম‌্যানেজার ছিলেন তিনি। এছাড়া বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বিসিবির ভাইস-প্রেসিডেন্ট এবং ক্রিকেট উন্নয়ন ও নীতিমালা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়