ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরব আমিরাততে ১৫১ রানের টার্গেট দিল কানাডা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
আরব আমিরাততে ১৫১ রানের টার্গেট দিল কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচে দিল্লিতে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। টস জিতে কানাডা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে। জিততে আরব আমিরাতকে করতে হবে ১৫১ রান।

ব্যাট করতে নেমে ৩৮ রানেই ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে দাঁড়িয়ে যান নাভনি ধালিওয়াল ও হার্শ ঠাকের। তারা দুজন ৫৮ রানের জুটি গড়েন। ৯৬ রানের মাথায় ধালিওয়াল ৪ চারে ৩৪ রান করে ফিরেন সাজঘরে। ১২৯ রানের মাথায় বিদায় নেন হার্শও। তিনি ২টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন। এরপর শ্রেয়াস মোভার ২১ রানের ইনিংসে ভর করে ১৫০ পর্যন্ত যায় কানাডার রান।

আরো পড়ুন:

বল হাতে আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ফাইফার নেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন তিনি। মোহাম্মদ জাওয়াদুল্লাহ ৪ ওভারে ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন।

দুটি দলই ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে এবং কোনো জয় পায়নি। আজ যারা জিতবে তারা প্রথম জয়ের স্বাদ পাবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়