ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিকি মার্টিন থাকবেন ফাইনালের মঞ্চে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৮ মার্চ ২০২৬   আপডেট: ০৮:৩৩, ৮ মার্চ ২০২৬
রিকি মার্টিন থাকবেন ফাইনালের মঞ্চে

ক্রিকেটের বৈশ্বিক আসরের উদ্বোধন ও ফাইনাল রাঙাতে আইসিসি নানা সময়ে নানা উদ‌্যোগ গ্রহণ করে। এবারও তার ব‌্যতিক্রম হচ্ছে না।

আজকের ভারত ও নিউ জিল‌্যান্ডের মধ‌্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেও থাকছে জমকালো সাংস্কৃতিক আয়োজন। যেখানে সুর-তাল-লয় ও নৃত‌্যু মিলেমিশে হয়ে যাবে একাকার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল রঙিন করে তুলতে স্টেডিয়ামে গান গাইবেন বিশ্বখ‌্যাত পপ তারকা রিকি মার্টিন, ভারতের জনপ্রিয় শিল্পী ফাল্গুনি পাঠক ও সুখবীর সিং। আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রীড়াক্ষেত্রে বড় আসরে রিকি মার্টিনের পারফর্ম করার ইতিহাস বেশ পুরনো। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লা কোপা দে লা ভিদা’ বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে। সেই গান এখনও ফুটবল ও সঙ্গীতপ্রেমীরা শোনেন। সেই গান তিনি যে ভাবে পরিবেশন করেছিলেন এবং তার সঙ্গে তার নাচের ছন্দ স্টেডিয়ামজুড়ে উন্মাদনা তৈরি করেছিল। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর রেডিওতে ইংরাজি গান মানেই রিকি মার্টিন ছিলেন। দশক পার হয়ে গেলেও তার গানের আবেদন কমেনি যেকোনো বড় মঞ্চে তার উপস্থিতি মানেই এক অবিস্মরণীয় সন্ধ্যা।

দুইবার গ্র্যামি ও পাঁচবার ল্যাটিন গ্র্যামি বিজয়ী মার্টিন প্রথমবার ভারত সফরে এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কনসার্ট নিয়ে রিকি মার্টিন বলেছেন, ‘‘খেলাধুলা ও সংগীত মানুষের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সেই যৌথ আবেগের উদযাপন। এত বড় একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং সারা বিশ্বের কোটি ভক্তদের সঙ্গে এই টুর্নামেন্টের উত্তেজনা উদযাপন করতে উন্মুখ হয়ে আছি।’’

অনুষ্ঠানের শুরুটা করবেন গুজরাটের জনপ্রিয় শিল্পী ফাল্গুনী পাঠক। তার পারফরম্যান্সে থাকবে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। পাঠকের জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চে থাকবেন ৫০ জন বলিউড নৃত্যশিল্পী। এরপর মঞ্চে উঠবেন সুখবীর। তার পারফরম্যান্সেও থাকবে নৃত্যশিল্পী ও পাঞ্জাবের ঐতিহ্যবাহী ঢোলের সুর। সবশেষে মঞ্চে উঠবেন আন্তর্জাতিক তারকা রিকি মার্টিন।

ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সাড়ে পাঁটটায় স্টেজে উঠবেন মার্টিন। এক ঘণ্টা পারফর্ম করবেন তিনি। ফাইনাল শুরু হবে সন্ধ‌্যা সাড়ে সাতটায়।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়