বদির আসনে এবারও আ.লীগ প্রার্থী স্ত্রী শাহীন আক্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বদির সঙ্গে শাহীন আক্তার। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
বদি ও শাহীন আক্তার দুজনেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হলো শাহীন আক্তারের হাতেই।
এর আগে, গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং নানাভাবে বিতর্কিত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকায় পৃষ্ঠপোষক হিসেবেও নাম আসে বদির। যদিও এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন সাবেক এই সংসদ সদস্য। এ অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। নৌকা নিয়ে ভোটে জয়ীও হন স্বামীর আসনে।
তারেকুর/এনএইচ
- ১ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম