না.গঞ্জে হরতালে সমর্থনে মশাল মিছিল, পিকআপে আগুন
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। এ সময় সেখানে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে বিক্ষোভ করে তারা। মিছিলের পর অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা ভোট বর্জনের ডাক দিয়েছে।
স্থানীয়রা জানান, যুবদলের নেতাকর্মীরা পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করে। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে একে একে জড়ো হয়। এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে স্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এরমধ্যে পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে একটি পিকআপে আগুন দেওয়া হয়।
এ সময় এ পথে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাওয়ার সময় আগুন জ্বলতে দেখে তা নিয়ন্ত্রণে আনেন।
পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
নারায়ণগঞ্জের জেলা যুবদলের সদস্য সচিব রনি জানান, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে হরতাল সমর্থনে পঞ্চবটিতে যুবদলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এই আন্দোলন জেলার প্রতিটি এলাকায় চলবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
অনিক/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম