হামলা, মামলা ও ভয় দেখানো অব্যাহত রয়েছে: একে আজাদ
ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি মামলা, ভয়ভীতি দেখিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে নৌকার প্রার্থীর সমর্থকরা বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনে ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতেও ঈগল সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে সরকারে ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এ. কে. আজাদ বলেন, বাংলাদেশকে বেকারত্ব ও ক্ষুধামুক্ত করার মিশনে ঈগলের পক্ষে জনসমর্থন দেখে তা নস্যাৎ করার চেষ্টা করছে জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক ও তার সমর্থকরা। নৌকার এই প্রার্থী নানা কায়দায় বাধা সৃষ্টি করছেন। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি অব্যাহত রয়েছে। এসব ঘটনায় ৫টি মামলা ও ১৪টি জিডি করার পরেও দু-একটি ছাড়া তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে।
তিনি আরও বলেন, গত রাতেও শহরের ১৫ নম্বর ওয়ার্ডে তার ক্যাম্পে আগুন দিতে গিয়ে পেট্রোল বোমাসহ স্থানীয়দের হাতে আটক হয় এক ব্যক্তি। তিনি নৌকার কর্মী ছিলেন। তাকে পুলিশে কাছে ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও নৌকার কর্মীরা নিজেদের ক্যাম্পে আগুন দিয়ে তার কর্মীদের ওপর মিথ্যা মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া প্রমুখ।
তামিম/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম