ময়মনসিংহে প্রাইভেটকারে দুর্বৃত্তদের আগুন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ডাকা সারা দেশের হরতালের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগের দিন ময়মনসিংহ নগরীতে প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নৌমহল গরুখোয়ার মোড় এলাকায় আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহম্মেদ।
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা বর্জনের ডাক দিয়েছে। তাদের ডাকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
মিলন/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম